Programs

Home > Programs

আমাদের কারাতে প্রোগ্রাম

শিশুদের জন্য বিশেষ প্রোগ্রাম

৫-১০ বছর বয়সী শিশুদের জন্য আমাদের এই বিশেষ প্রোগ্রামটি পরিকল্পিতভাবে তৈরী করা হয়েছে, যেখানে খেলাধুলার মাদ্ধমে শেখানো হয় কারাতে’র মৌলিক কৌশল। এই প্রোগ্রামের মাধ্যমে শিশুদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক উন্নয়ন, শৃঙ্খলা ও ভালো আচরণ গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

  • বেসিক কারাতে ও প্রাথমিক মুভমেন্ট
  • শৃঙ্খলা, ভদ্রতা ও আচরণ শিক্ষা
  • মনোযোগ বৃদ্ধি ও একাগ্রতা উন্নয়ন
  • শারীরিক ভারসাম্য, নমনীয়তা ও ফিটনেস উন্নয়ন
  • খেলার মাধ্যমে শেখা
  • দলগত কাজ ও সামাজিক দক্ষতা বৃদ্ধি
  • নিয়মিত অনুশীলনের অভ্যাস গড়ে তোলা

টিনএজ ও কিশোর প্রোগ্রাম

১১-১৬ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য এই প্রোগ্রামে উন্নত, পরিকল্পিত ও ধাপে ধাপে কারাতে প্রশিক্ষণ প্রদান করা হয়। এই বয়সে শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা, মানসিক দৃঢ়তা ও নেতৃত্বগুণ গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। প্রশিক্ষণগুলো এমন ভাবে পরিচালিত হয় যাতে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করতে পারে।

  • উন্নত কাটা ও কুমিতে প্রশিক্ষণ
  • কার্যকর আত্মরক্ষা কৌশল ও বাস্তব জীবন প্রয়োগ
  • জাতীয় ও আন্তর্জাতিক টুনামেন্ট এর জন্য বিশেষ প্রস্তুতি
  • শারীরিক ফিটনেস, স্টামিনা ও শক্তি বৃদ্ধি
  • নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা উন্নয়ন
  • শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধ গড়ে তোলা
  • দলগত কাজ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরী
  • নিয়মিত মূল্যায়ন ও পারফরম্যান্স উন্নয়ন কার্যক্রম

নারীদের জন্য কারাতে ভিত্তিক সেলফ ডিফেন্স প্রোগ্রাম

বর্তমান সময়ে আত্মরক্ষা জানা শুধু একটি দক্ষতা নয়, বরং এটি প্রয়োজন। আমাদেরকে এই প্রোগ্রামটি কারাতের কার্যকর কৌশলের মাধ্যমে নারীদের বাস্তব জীবনে নিজেদের নিরাপদ রাখার সক্ষমতা গড়ে তোলে। প্রশিক্ষণগুলো সহজ, ব্যবহারিক এবং দৈনন্দিন পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ।

  • সঠিক স্ট্যান্স, ব্যালান্স ও মুভমেন্ট শেখানো
  • কার্যকর ব্লক ও আঘাত প্রতিরোধের কৌশল
  • দ্রুত ও নির্ভুল স্ট্রাইক
  • কাছাকাছি পরিস্থিতিতে আত্মরক্ষার কার্যকর টেকনিক
  • হাত ধরা, টান দেওয়া বা চেপে ধরার পরিস্তিতি থেকে মুক্তিৰ উপায়
  • টাইমিং, স্পিড ও শরীরের নিয়ন্ত্রণ উন্নয়ন
  • পরিস্থিতি বুঝে দ্রুত সিদ্ধান্ত নেয়ার দক্ষতা
  • আত্মবিশ্বাস, সাহস ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি
  • বাস্তব পরিস্থিতি অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি

Three types of training programs:

  1. Karate
  2. Judo
  3. Jujutso

1. Karate Style
Shotokan
Goju-ryu
Wado-ryu
Shito-ryu

2. Judo Technique

1. Throwing Techniques (Nage-Waza):

Te-waza (Hand techniques)
Koshi-waza (Hip techniques)
Ashi-waza (Foot and leg techniques)
Ma-sutemi-waza (Rear sacrifice techniques)
Yoko-sutemi-waza (Side sacrifice techniques)

2. Grappling Techniques (Katame-Waza):

Osaekomi-waza (Hold-downs/pins
Shime-waza (Chokes and strangles)
Kansetsu-waza (Joint locks)

3. Jujutso Technique

Traditional Japanese Jujutsu (Koryu/Edo)
Judo
Brazilian Jiu-Jitsu (BJJ)
Modern Sport Ju-Jitsu

Copyright © 2026 - Lupikarateacademy | All rights reserved